| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ কর্মীর বিএনপিতে যোগদান: জামায়াতের দাবি তাঁরা আওয়ামী লীগের কর্মী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৯:৩৬:১৩:অপরাহ্ন  |  ৭৯২৭৮২ বার পঠিত
৩০ কর্মীর বিএনপিতে যোগদান: জামায়াতের দাবি তাঁরা আওয়ামী লীগের কর্মী
ছবির ক্যাপশন: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী–সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন এমন দাবি করেছে বিএনপি। তবে জামায়াত বলছে, বিএনপিতে যোগদানকারীরা তাদের কোনো নেতা–কর্মী নন; তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার নাক কাটিতলা এলাকায় আয়োজিত একটি নির্বাচনী পথসভায় ফুলের মালা পরিয়ে ওই ৩০ জনকে বিএনপিতে বরণ করা হয়।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে ধাইনগর ইউনিয়নের আবদুস সালাম, আলাউদ্দিন, আরিফ, লিয়াকত আলীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিঞা বলেন, ‘আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী–সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। এটি বিএনপির কোনো কৃতিত্ব নয়। জামায়াতের ইসলামবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণেই তাঁরা আমাদের দলে এসেছেন।’

ধাইনগর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

এদিকে বিএনপির দাবির প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন শাখার আমির মোজতাহিদুল ইসলাম একটি প্রতিবাদলিপি দেন। এতে তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের নেতা–কর্মীদের বিএনপিতে যোগদানের যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি দাবি করেন, আমাদের ইউনিয়নের কোনো নেতা–কর্মী বা সমর্থক বিএনপিতে যোগদান করেননি। যাঁদের যোগদানের কথা বলা হচ্ছে, তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪