বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ব্রিটিশ রিভলবার, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আতিকুর রহমান আতিক (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, একটি খালি ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়াও বাড়ির বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
অস্ত্রের পাশাপাশি ওই বাড়ি থেকে কোকেন ও ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও দুটি পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী।
রিপোর্টার্স২৪/এসএন