| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৭:৫০:২৮:অপরাহ্ন  |  ৭৭৬৪২৬ বার পঠিত
রাজবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার বিনোদপুর থেকে মো. হাফিজুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হাফিজুল ইসলাম রাজবাড়ী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বুলুর ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪