| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রায় দিতে হবে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৭:২২:৩৩:অপরাহ্ন  |  ৮০১৯৯৭ বার পঠিত
ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রায় দিতে হবে: তারেক রহমান
ছবির ক্যাপশন: ফাইল ফটো

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মাটিতে একটি গুপ্ত দলের লোকজন নির্বাচনকে সামনে রেখে গভীর ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। ইনশাআল্লাহ জনগণ পাশে থাকলে আপনাদের সবাইকে পাশে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র ভেস্তে দেওয়া যাবে।

ফরিদপুর জেলায় চারটি আসনের বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা ১২ তারিখে বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং বিজয়ী প্রার্থীরা আগামী পাঁচ বছর আপনাদের দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি বলেন, আপনারা এলাকার উন্নয়ন নিয়ে যে সকল দাবি তুলেছেন, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে সেই সকল উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব পালন করেছেন, তখন তিনি নারী শিক্ষার উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। বিএনপি মানে দেশ ও জাতির সর্বোচ্চ উন্নয়নে কাজ করা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪