| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৬:৫০:২০:অপরাহ্ন  |  ৭৭৮৯৬০ বার পঠিত
ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসার এক ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার শিক্ষকের নাম মো. রুহুল আমিন (২৩)। তিনি সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের হাজেরার বাপের বাড়ির মো. আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সুধারাম থানা পুলিশ। এর আগে, সোমবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের একটি মাদরাসায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার প্রথম শ্রেণির ওই ছাত্রী ক্লাস বিরতির সময় মাঠে খেলছিল। এ সময় শিক্ষক মো. রুহুল আমিন তাকে মাদরাসার অফিস কক্ষের পশ্চিম পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন।

ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে ভিকটিমের মা সুধারাম থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামিকে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪