| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, কার্যক্রম অচল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৫:৪৩:২৫:অপরাহ্ন  |  ৮০৩৫০৯ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, কার্যক্রম অচল
ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওর্য়াল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর ফলে জেটি, টার্মিনাল, শেড ও ইয়ার্ডসহ বন্দরের সব কার্যক্রম অচল হয়ে গেছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে কনটেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানো, জাহাজে পণ্য লোড-আনলোড, অফডক থেকে কনটেইনার আনা-নেওয়া এবং বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ রয়েছে।

সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, সরকার যতক্ষণ ইজারা প্রক্রিয়া থেকে ফিরে আসবে না, কর্মবিরতি চলবে।

উল্লেখ্য, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ সপ্তাহান্তে তিন দিন ধরে আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছিল। এরপর মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়। বুধবার থেকে এ কর্মসূচি অনির্দিষ্টকালীন ঘোষণা করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারীদের পদক্ষেপ হিসেবে শনিবার চার কর্মচারীকে বদলি করে, রবিবার আরও ১২ জনকে এবং সোমবার আরও ১৫ কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে স্থানান্তর করেছে। নৌপরিবহন মন্ত্রণালয় এই বদলির আদেশ জারি করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪