| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরগুনায় ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৫:০৩:১৯:অপরাহ্ন  |  ৭৮০৫৬৮ বার পঠিত
বরগুনায় ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ

বরগুনা প্রতিনিধিবরগুনার তালতলীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে হিরণ নামের এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত হিরণের বাড়ি বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে।

ভুক্তভোগী ওই নারী জানান, তিনি স্বামী পরিত্যক্তা। তার বাড়ি সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামে। তিনি মহিপুর এলাকায় ভিক্ষা করে জীবনধারণ করেন। দীর্ঘদিন ধরেই হিরণ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হিরণ মোটরসাইকেলে করে তাকে মহিপুর থেকে তালতলীর পচাকোড়ালিয়া ইউনিয়নের একটি পরিত্যক্ত ফাঁকা বাড়িতে নিয়ে আসে। একপর্যায়ে হিরণ ও তার সহযোগীরা পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারী আরও বলেন, রাতভর পালাক্রমে ধর্ষণের পর সকালে অভিযুক্তরা ধূমপানের উদ্দেশ্যে ঘর ছেড়ে চলে যায়। জীবন বাঁচাতে তিনি ঘর থেকে পালিয়ে পাশের একটি স্থানে লুকিয়ে থাকেন। পরে স্থানীয় মসজিদের মুসল্লিদের কাছে গিয়ে সাহায্য চান।

এলাকাবাসী জানান, হিরণ বিভিন্ন সময় এখানে নারীদের নিয়ে আসে। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বিভিন্ন মিথ্যা মামলা ও মারধরের হুমকি দিয়ে হয়রানি করে। তার ভয়ে কেউ কোনো কথা বলে না। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

তালতলী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪