নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যেখানে দেশের অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী। আমাদের নবী করিম মুহাম্মদ (সা.) ইসলামে নারীদের সম্মান দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, আজ জামায়াতের আমির নারীদের তিরস্কার করে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, আজ সারা দেশে নারী সমাজ ফুঁসে উঠেছে, বিক্ষুব্ধ হয়ে উঠছে। কারণ তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না—এমন আশঙ্কা তৈরি হয়েছে। নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি।
বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপির নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন