| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৪:০৮:৩০:অপরাহ্ন  |  ৭৭৭৪৫০ বার পঠিত
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী অফিস দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, মাত্র দুদিন আগেও উক্ত নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ‘ঘোড়া’ প্রতীকের পোস্টার ও প্যানা টানানো ছিল। তবে মঙ্গলবার রাতে হঠাৎ করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের সমর্থকরা সেখানে প্রবেশ করে অফিসটি দখল করে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও জানানো হয়, দখলের সময় ঘোড়া প্রতীকের ব্যানার ও পোস্টার অপসারণ করা হয় এবং পরে সেখানে ধানের শীষ প্রতীকের প্রচারসামগ্রী টানানো হয়। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বলেন, প্রথমে আমাদের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় আমরা মামলা করি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হলে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু এরপরও পুনরায় আমাদের কার্যালয়ের তালা ভেঙে তাদের নিজস্ব তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানা অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪