| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ তারিখে হাতিয়ায় গণবিপ্লব ঘটবে, সন্ত্রাসীরা পালাবে: হান্নান মাসউদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১২:৪৮:৪৮:অপরাহ্ন  |  ৭৭৯২৪৪ বার পঠিত
১০ তারিখে হাতিয়ায় গণবিপ্লব ঘটবে, সন্ত্রাসীরা পালাবে: হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে হাতিয়ায় গণবিপ্লব ঘটবে। তখন সন্ত্রাসীরা পালানোর পথ পাবে না। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। সন্ত্রাসীরা আর বেশি লাফাতে পারবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে নির্বাচনী পথসভায় হান্নান মাসউদ এসব কথা বলেন।

১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখা ও জনগণ যেন নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে জন্য সব ব্যবস্থা সরকারকেই করতে হবে। আমরা আশা করি সরকার ও সকল রাজনৈতিক দলের নেতারা ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার পরিবেশ তৈরি করবেন। ভোটারের দায়িত্ব শুধু ১২ তারিখ হেঁটে কিংবা রিকশায় কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। সেই পরিকল্পনা আপনারাই করবেন।

হান্নান মাসউদ আরও বলেন, হুমকির ভয়ে অন্যায়ের পক্ষে গেলে তা হবে দুঃখজনক। জনগণের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। কে শান্তির কথা বলছে আর কে হুমকি দিচ্ছে—এই পার্থক্য বুঝে ভোটাররা সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, ইতিমধ্যে হাতিয়ার উন্নয়ন আপনারা দেখেছেন। দপ্তরে দপ্তরে গিয়ে আপনাদের জন্য কাজ এনেছি। সেই ফল আপনারা উপভোগ করছেন। ৩০০ বছরের হাতিয়ায় ফেরিতে চলাচল করেনি, এখন হাতিয়ার মানুষ ফেরিতে চলাচল করছেন। কারণ আমি চাইলে হাতিয়ার নদীভাঙন রোধে বালুর বস্তা না ফেলে, ফেরিঘাট না করে টাকা হাতিয়ে নিতে পারতাম। তাহলে আপনাদের অধিকার ক্ষুণ্ন হতো। আপনি যদি চা-নাস্তার টাকার জন্য বসে থাকেন, ভালো মানুষ ছেড়ে মন্দ মানুষের পক্ষ নেন, তাহলে আপনারা অধিকারবঞ্চিত হবেন।

পথসভায় এলাকার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। পরে সবাই শাপলা কলির পক্ষে গণসংযোগ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪