| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত নেতা নূরে আলম মুন্সীর উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলনে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ০৬:৫৪:৩৬:পূর্বাহ্ন  |  ৭৯৭৪৩২ বার পঠিত
জামায়াত নেতা নূরে আলম মুন্সীর উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলনে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াত ইসলামি সভাপতি আলম মুন্সী (নূরে আলম) মঙ্গলবার হেলমেট পরা দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে জামায়াত ইসলামি ভাঙ্গা পৌরসভার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের তারাইল এলাকার ফিডার সড়কে নূরে আলমের উপর হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেল থেকে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। হামলাকারীরা তাকে ভোটের মাঠে কাজ না করার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়। ঘটনাস্থলের কাছাকাছি আরও দুইটি মোটরসাইকেলে কয়েকজন সন্দেহভাজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামির ফরিদপুর-৪ আসনের নির্বাচন সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদুল হুদা এবং পিতা ইলিয়াস মুন্সী বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বা নির্বাচনী বিরোধীরাই এই হামলার পেছনে থাকতে পারে। জামায়াত পৌর শাখার আমির ডা. এনায়েত হোসেন জানান, হামলাকারীরা নূরে আলমকে ভয় দেখিয়ে নির্বাচনী কাজ করতে বাধা দিচ্ছে, এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, হামলার খবর পুলিশ পেয়েছে, তবে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলেই তদন্ত চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪