| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লতিফ সিদ্দিকীর মামলা খারিজে ক্ষোভ,লিয়াকত আলীর সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ২২:৪৭:৫৯:অপরাহ্ন  |  ৮২৫৬৮৫ বার পঠিত
লতিফ সিদ্দিকীর মামলা খারিজে ক্ষোভ,লিয়াকত আলীর সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: সংগৃহীত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতির মামলা নির্বাচন কমিশন কর্তৃক খারিজের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন একই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনে তিনি কোনো মিথ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেননি। এ সংক্রান্ত সব বৈধ কাগজপত্র ও প্রামাণ্য নথি তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।

ইঞ্জিনিয়ার লিয়াকত আলী অভিযোগ করেন, নির্বাচন কমিশন অন্যায়ভাবে মামলাটি খারিজ করেছে। তাঁর মতে, মামলাটি আইনগতভাবে এখনো চলমান রয়েছে। বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে আদালত তা আমলে নেয় এবং নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যালোচনা করে কমিশনের কাছে যথাযথ ব্যাখ্যা ও জবাব তলব করেছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আলোচিত মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত সংশ্লিষ্ট। দুদক তদন্ত, নেত্রকোণা নং–০১-এর ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। এটি সিনিয়র স্পেশাল জজ আদালত, নেত্রকোণায় মামলা নং–০২/২০২৫ হিসেবে নথিভুক্ত এবং দুদক সমন্বিত বিশেষ জজ আদালত (সজেকা), ময়মনসিংহ থেকে দায়ের করা হয়েছে। মামলাটি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা হয় বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সদস্য সচিব এখলাছ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক ফজল মোল্লা, যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন, শহিদুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান এবং নির্বাচন কমিশন ও আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪