| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ২১:৫৬:১১:অপরাহ্ন  |  ৭৮৪৫১৪ বার পঠিত
বরিশালে  আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ
ছবির ক্যাপশন: বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সিকদারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নাজমুল হক মুন্না( বরিশাল): বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সিকদারের বাড়িতে অগ্নিসংযোগের  ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আবদুল জব্বার সিকদারের ভাইপো ইয়াছিন সিকদার জানান, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বাড়িসংলগ্ন নদীর তীর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তিনি তার চাচা জব্বার সিকদারের বাড়ির ভেতর থেকে আগুনে পোড়া গন্ধ পান। পরে বাড়ির কাছে গিয়ে দেখেন, সামনের কক্ষের জানালার গ্লাস খোলা এবং ভেতরে থাকা একটি খাট, একটি এয়ার কুলার ও একটি এলইডি টেলিভিশন আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে থানায় জানানো হয়।

জব্বার সিকদারের চাচাতো ভাই মো. রহমত উল্লাহ জানান, গত ৫ আগস্টের পর থেকে আবদুল জব্বার সিকদার ও তার পরিবারের কেউ ওই বাড়িতে বসবাস করছেন না। বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্লাস খুলে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করেছে বলে তার ধারণা। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪