| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগ, প্রেস মালিক আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ২১:১৭:৩৮:অপরাহ্ন  |  ৭৮৬৩৮৮ বার পঠিত
লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগ, প্রেস মালিক আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগে একটি ছাপাখানার মালিককে আটক করেছে পুলিশ। অভিযানের সময় ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত ‘মারইয়াম প্রেস’ থেকে সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই প্রেসের স্বত্বাধিকারী এবং সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগে মারইয়াম প্রেসে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভোটের ব্যালট পেপারে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত সিলগুলোর পাশাপাশি একটি মোবাইলফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয় এবং প্রেস মালিক সোহেল রানাকে আটক করা হয়।

আটক সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অর্ডার পাওয়ার পর তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কারা ভোটের সিল তৈরির অর্ডার দিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই বেসরকারি প্রেসে ভোটের সিল তৈরি করা যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক সোহেল রানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪