| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধভাবে প্রস্তুতকরা ভোটের ৬টি সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৮:২৯:৪১:অপরাহ্ন  |  ৮০৮৫৩২ বার পঠিত
অবৈধভাবে প্রস্তুতকরা ভোটের ৬টি সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। এ সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সিলগুলোসহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করে গ্রেপ্তার সোহেলকে থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তার সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন, তা প্রকাশ করেননি তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী ৬টি সিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত আছেন, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪