বগুড়া প্রতিনিধি: বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সকাল ৯.০০টা থেকে ১১.০০ পর্যন্ত অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ চলছে।
সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন কলেজের প্রধান সহকারি জনাব মোঃ রফিকুল ইসলাম, হিসাব রক্ষক জনাব মোঃ আব্দুস সোবহান, অফিস সহকারি জনাব মোঃ রেজাউল করিম,সাধন কুমার মাহাতো, ক্যশিয়ার মোঃ ময়নুল হক, হিসাব সহকারি মোঃ লতিফুল ইসলাম, বুক সর্টার মোঃ আনোয়ারুল ইসলাম, অফিস সহায়ক মোঃ সাবেদুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মচারীবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন