বগুড়া প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাবে আজ মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, রাহাত রিটু, দপ্তর সম্পাদক রেজাউল হোসেন বাবু, সাহিত্য সম্পাদক শেখ শাহেদ আলী, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগুড়াসহ বিভিন্ন মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সহকর্মীবৃন্দ।
সুজান ভাইজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনী সময়ে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকরা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং করণীয় বিষয়াবলীর ওপর মতামত গ্রহণ করেন। এছাড়াও তিনি অন্যান্য বিষয়ে কথা বলেন, যার মধ্যে ছিল মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিপোর্টার্স২৪/এসএন