| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৬:৫০:১৭:অপরাহ্ন  |  ৭৮৭২২৯ বার পঠিত
ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল। এছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভয়ভীতি প্রদর্শন কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

সভা শেষে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি ফলদ গাছের চারা রোপণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪