| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গা ইনসাফ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ২২:৫৮:১৫:অপরাহ্ন  |  ৮১৩৭৪৩ বার পঠিত
ভাঙ্গা ইনসাফ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সংগৃহীত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইনসাফ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন ইভেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিন্ডারগার্টেনের কোমলমতি শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহাদাৎ হোসেন, ফকির সাঈদুর রহমান, বেলায়েত হোসেন, সেলিম মাতুব্বর, রেজাউল মিয়া।

মোশারফ হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ইভেন্টের পরিচালনা করেন ইনসাফ কিন্ডারগার্টেনের প্রধান সজল বাড়ৈ, পপি আকতার, রুমিনা বেগম, তামান্না ইসলাম, শাহিনুর বেগম, বীথি রানী, স্মৃতি রায়, তুষার রায় প্রমুখ।

সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে ইনসাফ কিন্ডারগার্টেনের বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪