| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতা-কর্মীদের ঘোড়া মার্কা প্রতীকে বিজয়ী করার আহ্বান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৯:৫৮:৪৪:অপরাহ্ন  |  ৮১৯০৮৬ বার পঠিত
বিএনপি নেতা-কর্মীদের ঘোড়া মার্কা প্রতীকে বিজয়ী করার আহ্বান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার দুপুরে এই আহ্বান জানানো হয় চাটমোহর পৌর বিএনপির (বহিষ্কৃত) সদস্য সচিব তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েলের আয়োজনে সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনটি চাটমোহর উপজেলার পাঠানপাড়াস্থ কেএম আনোয়ারুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে চাটমোহর উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যিনি পাবনা ৩ এলাকার বাসিন্দা নন। তার নির্বাচনী পরিচালনা পরিষদে দলের সুবিধাবাদী নেতাকর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করছেন। ফলে এলাকার ত্যাগী ও যোদ্ধা নেতারা উপেক্ষিত হয়েছেন। ১৭ বছর জুলুম ও ত্যাগ সহ্য করা নেতারা বাদ পড়ায় স্থানীয় বিএনপির ভোটস্বরূপ সুবিধা হ্রাস পাচ্ছে।

বক্তারা বলেন, ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিলে পাবনা ৩ বিএনপি ঘাটির মতো শক্ত থাকবে। অন্যথায় অঞ্চল রাজনীতিবিদদের দখলে চলে যাবে এবং ভবিষ্যতে এখানে কোনো স্থানীয় নেতা তৈরি হবে না।

সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪