| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ৫৪৭ ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিই ঝুঁকিপূর্ণ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৯:৫০:৩৭:অপরাহ্ন  |  ৮১৪৮৪১ বার পঠিত
বাগেরহাটে ৫৪৭ ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিই ঝুঁকিপূর্ণ

বাগেরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশের বিশেষ শাখা (এসবি) তিনটি ক্যাটাগরিতে এসব কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছে।

পুলিশের তালিকা অনুযায়ী, জেলার ১৮৬টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২২৩টি কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৩৮টি কেন্দ্রকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে পাল্টাপাল্টি হামলা, ভোটকে কেন্দ্র করে সংঘাত এবং নাশকতার আশঙ্কায় এসব কেন্দ্রকে ‘গোলযোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে একাধিক সমন্বয় সভা করে কোন কেন্দ্রে কত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে, তা নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

তপশিল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সারাদেশে দুই শতাধিক নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে, এতে পাঁচজন নিহত হয়েছেন। পুলিশের হিসাবে অন্তত ৫০টি আসনে সংঘর্ষের ঘটনা ঘটলেও বাকি এলাকায় পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪