| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলে গেলেন ’৭১-এর সম্মুখযোদ্ধা বাউফলের মকবুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৮:২৬:৩৫:অপরাহ্ন  |  ৭৮৮৭২৫ বার পঠিত
চলে গেলেন ’৭১-এর সম্মুখযোদ্ধা বাউফলের মকবুল

বাউফল প্রতিনিধি: বাউফল উপজেলার মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সম্মুখযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

গতকাল (১ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে তার মরদেহ বাউফলে আনা হয়। রাত ৮টায় বাউফলের ঐতিহাসিক পাবলিক মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকালে নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে মদনপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজা ও দাফনে অংশ নেন।

জানাজা নামাজের আগে উপস্থিত মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদারের বীরত্বগাথা স্মৃতিচারণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদারের মৃত্যুতে উপজেলার মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪