| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে পরিযায়ী পাখি ও প্রকৃতি রক্ষায় সেমিনার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৭:৪৯:৪১:অপরাহ্ন  |  ৮১৬৪৭০ বার পঠিত
নড়াইলে পরিযায়ী পাখি ও প্রকৃতি রক্ষায় সেমিনার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটনের সহাবস্থানের কৌশল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ জানুয়ারি) রাত ৯ টার দিকে কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুণিমা রিসোর্ট ও গলফ ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন অফ বাংলাদেশের (ট্রিয়াব) ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। 

এ সময় অরুনিমা রিসোর্ট ও গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। আরও বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক তাহারিন তৌহিদা, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপক মুনিব খন্দকার, সাংবাদিক মুন্সি আসাদুর রহমান ও আব্দুস সাত্তার প্রমুখ। এ সময় বক্তারা পরিযায়ী পাখি শিকার বন্ধ, তাদের নিরাপদ আবাস্থল গড়া ও প্রকৃতি রক্ষায় কি করণীয়- সে বিষয়ে আলোচনা করেন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪