স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক নওয়াপাড়া নূরবাগ মোড়ে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় ইয়াকুব আলী মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে চাপা দেয়। ট্রাকটির চাকা তার মাথার ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ইয়াকুব আলী মোল্লা অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের মৃত গোলাম মোল্লার ছেলে।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন