| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৫:১৭:৩৪:অপরাহ্ন  |  ৮১৭৪৭১ বার পঠিত
বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে (ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন) নাটঘর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন লেগেছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) গভীররাতে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা নাটঘর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আশপাশের চারটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নেভান। কিন্তু তার আগেই চারটি দোকানও বিএনপি কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কার্যালয় পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। 

তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা তাদের নেতাকর্মীকে নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছেন। তাদের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অনেক ব্যানার ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। 

প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 

এ ব্যাপারে জানতে বার বার ফোনে যোগাযোগের চেষ্টা করেও স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সাড়া মেলেনি।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪