| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, কার্যক্রমে অচলাবস্থা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৪:৪৩:৩২:অপরাহ্ন  |  ৮০৮০০৭ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, কার্যক্রমে অচলাবস্থা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম: নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের তৃতীয় দিনের কর্মবিরতি চলছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে বন্দরের অভ্যন্তরীণ অপারেশনাল কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং বন্দরের ভেতরে পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এতে বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, পূর্বঘোষণা অনুযায়ী কর্মসূচি চলছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিষেধাজ্ঞার কারণে বন্দর এলাকায় কোনো মিছিল বা সমাবেশ করা হয়নি।

এর আগে এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রবিবার টানা দুই দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। রবিবারের কর্মসূচি শেষে সোমবারও আট ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

এদিকে প্রথম দিনের কর্মবিরতির পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত চারজনকে তাৎক্ষণিকভাবে বদলি করে। একই সঙ্গে এক দিনের কর্মবিরতিতে রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। রবিবার আন্দোলনের সঙ্গে জড়িত আরও ১২ জনকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪