| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ০২:৩১:৪০:পূর্বাহ্ন  |  ৭৯৭৫০৪ বার পঠিত
বিএনপির প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ-পিরিচ প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই আসনে ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোডের বশির ভিলার হলরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সোহেল আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামগতি পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী পটু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল করিম বাচ্চুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচনের মাঠে এই সমর্থন ঘোষণাকে লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪