| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে ব্যাচ একাশির পিকনিক ও মিলন মেলা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ০০:২২:৫৫:পূর্বাহ্ন  |  ৮১১২৬৬ বার পঠিত
কুড়িগ্রামে ব্যাচ একাশির পিকনিক ও মিলন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ব্যাচ একাশির শিক্ষার্থীরা রবিবার দিনভর পিকনিক ও মিলন মেলার মাধ্যমে আনন্দ ও স্মৃতিচারণে মিলিত হয়েছেন। “ভালবাসি এই প্রতিবাদ্য” শ্লোগানকে কেন্দ্র করে আয়োজনটি কুড়িগ্রামের উলিপুরের জিয়া পুকুর পর্যটন এলাকায় সম্পন্ন হয়।

সকাল থেকে সন্ধা পর্যন্ত অনুষ্ঠানটি চলেছে নানা ধরনের আয়োজনের মাধ্যমে। শিক্ষার্থীরা পুরনো বন্ধু-বান্ধবীদের সঙ্গে মিলিত হয়ে হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে নতুনভাবে উদযাপন করেছেন। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারিতে অংশগ্রহণের মধ্য দিয়ে সবাই আনন্দ ভোগ করেছেন। বিশেষ স্মৃতি চারণ অনুষ্ঠানে অনেকের চোখে অজান্তেই জল এসে ভিজে যায়।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল কাইয়ুম রনজু, প্রতীমা রানী, খলিল মোল্লা, আবদুল ওহায়েদ, গোলাম রব্বানী, রাম জীবন কুন্ডু, ডা. শংকর, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, হেলেন বেগমসহ অন্যান্য শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী। মেলায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা প্রতি বছর এ ধরনের মিলন মেলার আয়োজন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪