নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়েছে। রবিবার(১ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
আমির হোসেন জানান, তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়ক পার হওয়ার সময় দুর্বৃত্তরা লক্ষ্যভ্রষ্ট গুলি চালায়, তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/এসসি