চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট সম্প্রতি জানিয়েছে, সংগঠনের অনুমোদন ছাড়া তাদের প্যাড ব্যবহার করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপে ভুয়া কার্যক্রম চালানো হচ্ছে। এ বিষয়ে সংগঠন থেকে গণমাধ্যমে পাঠানো নোটিশে সভাপতি লুসাই মং এবং সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া স্বাক্ষরিত বার্তায় সতর্ক করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, প্রকৌশলী দীপু বড়ুয়া নামের এক ব্যক্তি অনুমোদনহীনভাবে প্যাড ব্যবহার করে নিজেকে কখনো সদস্য সচিব, কখনো সাবেক সদস্য সচিব, আবার কখনো প্রকৌশলী পরিচয়ে উপস্থাপন করছেন। পাশাপাশি তিনি অযৌক্তিকভাবে আর্থিক কেলেঙ্কারি ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন এবং অস্বাভাবিক আচরণ প্রদর্শন করছেন।
সংগঠন জানিয়েছে, কয়েক মাস ধরে বিষয়টি পর্যবেক্ষণের পর তারা জানতে পেরেছে যে, দীপু বড়ুয়া মানসিক বিপর্যস্ততা এবং মানসিক ভারসাম্যহীনতার মধ্যে ভুগছেন। এ পরিস্থিতিতে সংগঠন সতর্ক করে জানিয়েছে, তাঁর কোনো বিভ্রান্তিমূলক পোস্ট, বক্তব্য বা প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকল সদস্যকে অনুরোধ করা হলো।
নোটিশে আরও বলা হয়েছে, তিনি সুস্থ হয়ে নিজের ভালো-মন্দ বিচার করার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখা হল। তাঁর কোনো প্ররোচনায় কেউ ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার সংগঠন কোনোভাবেই বহন করবে না।
সংগঠন আশা করছে, এ সতর্কবার্তা জনসাধারণ ও সদস্যদের বিভ্রান্তি রোধ করবে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখবে।
রিপোর্টার্স২৪/বাবি