| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিয়ায় নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করলেন হান্নান মাসউদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২১:০৮:০৬:অপরাহ্ন  |  ৮১৬৫৬১ বার পঠিত
হাতিয়ায় নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করলেন হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী প্রচারণায় সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ১১ দলীয় জোটের ওপর হামলা, নির্বাচনী জনসভায় চোরাগোপ্তা আক্রমণের পর এবার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হান্নান মাসউদ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় প্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী একাধিক প্রচারণার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এতে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, “পোস্টার ছিঁড়ে বা ভয়ভীতি দেখিয়ে আমাকে জনগণের মন থেকে সরানো যাবে না। আমি উন্নয়নের রাজনীতি করি। দ্বীপ হাতিয়ার মানুষ আমার পাশে আছে। আমি সবসময় শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন চাই।”

হান্নান মাসউদ আরও বলেন, “আমি প্রতিপক্ষের প্রতি আহ্বান জানাই—সহিংসতা ও নোংরামির রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখুন।”

এদিকে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের দল শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। পোস্টার ছেঁড়ার ঘটনার সঙ্গে বিএনপি বা আমাদের কোনো নেতাকর্মী জড়িত নয়। এটি একটি পরিকল্পিত অপপ্রচার।”

তিনি আরও বলেন, “আমরাও চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। কেউ যদি আমাদের দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা তার দায় নেব না।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪