| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগর সীমান্তে ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার, আটক-২

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২১:০২:০০:অপরাহ্ন  |  ৮১৭৪১৫ বার পঠিত
জীবননগর সীমান্তে ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার, আটক-২

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ওষুধ উদ্ধারসহ দু’জনকে আটক করেছে বিজিবি।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত জগনাথ সরকারের ছেলে মো. রাজু (৬২) এবং ঝিনাইদহের কোটচাঁদপুর থানার সাজেদুর রহমানের ছেলে আশিক মান্নান (৩০)।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনে গয়েশপুর বিওপির একদল বিজিবি নায়েব সুবেদার শ্রী তাপস সরকারের নেতৃত্বে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ৬৭/৫-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় ১৩ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ এবং নগদ সাড়ে ৭ হাজার টাকা জব্দ করে দু’জনকে আটক করা হয়। আটক দুই জনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও তাদের সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, শনিবার রাত ৮টার দিকে একই ব্যাটালিয়নের অধীনে রাজাপুর বিওপির একদল বিজিবি হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৮-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের একটি আমবাগান থেকে আসামিবিহীন ৭৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (উইংরেক্স, এসকাফ ও ফেয়ারডিল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে রাখা হয়েছে।

এছাড়া, নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা শনিবার রাত পৌনে ৮টার দিকে সীমান্ত পিলার ৬৬/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি আমবাগানের পাশ থেকে ৪৮৫ পিস ভারতীয় অ্যাস বাফার ওষুধ উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার জামসেদ আলী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪