| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি নির্বাচিত হলে সেলিমাবাদ থানা বাস্তবায়ন করা হবে: জামায়াত প্রার্থী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২০:৪১:১৪:অপরাহ্ন  |  ৮০৫৫২৩ বার পঠিত
আমি নির্বাচিত হলে সেলিমাবাদ থানা বাস্তবায়ন করা হবে: জামায়াত প্রার্থী

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, মোরেলগঞ্জ-শরণখোলার এই জনপদে সকল সম্প্রদায়ের মানুষ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নিরাপদে বসবাস করবে। অবহেলিত এলাকার উন্নয়নে পানগুছি নদীর পূর্ব পাড়ের ১০টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, জনকল্যাণমূলক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রগঠনে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাই।

শনিবার বিকেল ৫টায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মো. আবু বকর শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান এবং ইউপি সদস্য মো. ইমাম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, বিগত ১৭ বছরে যারা নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছেন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে মিলেমিশে মোরেলগঞ্জ-শরণখোলাকে নতুনভাবে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪