| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজ সন্ত্রাসীদের বিএনপিতে কোন জায়গা হবে না: ব্যারিস্টার জাকির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২০:১৩:২৯:অপরাহ্ন  |  ৮৩০৫৭২ বার পঠিত
চাঁদাবাজ সন্ত্রাসীদের বিএনপিতে কোন জায়গা হবে না: ব্যারিস্টার জাকির
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বাগেরহাট প্রতিনিধি: চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিএনপিতে কোনো স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে সরকারি খাল অবমুক্ত করা হবে, সুপেয় পানির সংকট দূর করতে ওয়াটার রিজার্ভ ট্যাংক স্থাপন করা হবে এবং মাদককে চিরতরে নির্মূল করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

তিনি বলেন, আপনাদের একটি ভুল সিদ্ধান্ত এই দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে পারে। তাই ভুল করার সুযোগ নেই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

জনসভায় তিনি আরও বলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম ডেমা ইউনিয়ন বিএনপির জনপ্রিয় নেতা মরহুম সজীব হত্যার বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি নদী ও খালের পানিতে লবণাক্ততা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে কৃষকেরা ধান ও সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারেন।

ব্যারিস্টার জাকির হোসেন বলেন, খেলার মাঠ নির্মাণ করা হবে, মাদককে সমাজ থেকে নির্মূল করা হবে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই দেশ, এই মাটি এখানেই আমার শিকড়। আমি এ দেশের মানুষের সেবা করেই মরতে চাই।

ডেমা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪