| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই, হুমকি বিএনপি নেতার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২০:০৪:২২:অপরাহ্ন  |  ৭৯৯৩৪৪ বার পঠিত
ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই, হুমকি বিএনপি নেতার
ছবির ক্যাপশন: ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না।

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের ভোটারদের উদ্দেশে বিএনপি নেতার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির ওই নেতা সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।তিনি এই আসনের আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না।

ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন বক্তব্যকালে সভায় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল আহমেদ প্রমুখ।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত বলেন, ভিডিওর বিষয়টি তার নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত বিএনপি নেতা নিজাম উদ্দিন জানান, তার আত্মীয়-স্বজনদের নিয়ে ওইদিন তিনি উঠান বৈঠক করেন। তার কিছু আত্মীয়-স্বজন বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা করলেও গোপনে অন্য প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে। এ নিয়ে তার আত্মীয়-স্বজনদের শাসিয়েছেন বলে দাবি করেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪