ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের ফার্স প্রদেশে রোববার (সকাল ৮টা ১১ মিনিটে, স্থানীয় সময়) ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোহর এলাকা, যেখানে কম্পন সবচেয়ে বেশি ধরা পড়েছে।
জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের আশেপাশের এলাকায় কম্পনের তীব্রতা বেশি হওয়ায় কিছু বাড়িতে জিনিসপত্র পড়ে যাওয়া এবং জানালার কাচ ভাঙার মতো ঘটনা ঘটতে পারে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসন ও উদ্ধার সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম