| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চেহারা নিয়ে কটূক্তির কড়া জবাব মৌনির

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৫:৫১:২৭:পূর্বাহ্ন  |  ৩১১৫৪৯৯ বার পঠিত
চেহারা নিয়ে কটূক্তির কড়া জবাব মৌনির
ছবির ক্যাপশন: ভারতীয় অভিনেত্রী মৌনী রায়

ইন্টারটেইনমেন্ট ডেস্ক: কাজের পাশাপাশি সামাজিকমাধ্যমে বেশ সরব ভারতীয় অভিনেত্রী মৌনী রায়। কিছুদিন পরপরই কাজের নতুন আপডেট, ঘুরে বেরোনোর ছবি, এমনকী অনেক সময় কমেন্টে ফ্যানদের মন্তব্যের জবাবও দেন।

তেমনি শুক্রবার নিজের একটি পোস্টের কমেন্ট সেকশনে তার চেহারা নিয়ে এক ব্যক্তির করা কটূক্তির জবাব দিয়েছেন ।

মৌনী সম্প্রতি ইনস্টাগ্রামে তার কয়েকটি ছবি পোস্ট করেছিলেন, যা হাজারও লাইক এবং মন্তব্যে ভরপুর। তবে এরমধ্যে কেউ কেউ তার চেহারা নিয়ে কটূক্তি করেন। বিশেষ করে তার মুখের ‘প্লাস্টিক সার্জারি’ নিয়ে আক্রমণ করেন।

একজন লেখেন, ‘সত্য বরাবরই কটু! আপনাকে তা মানতেই হবে, সে আপনি যেই হোন না কেন। আপনার উচিত ছিল প্লাস্টিক সার্জারির জন্য একজন ভালো সার্জন বেছে নেওয়া।’

মন্তব্যটি মৌনির নজর এড়ায়নি। তিনি জবাবে লেখেন, ‘জীবনে কিছু মূল্যবান কাজ করুন। ভালোবাসা দিতে এবং আপনার কাজ সম্পর্কে কথা বলার জন্য সামাজিকমাধ্যমে থাকুন। অন্যথায় এটা এতটাও মূল্যবান নয়।’

এত কিছুর পরেও অনেকের দাবি, প্লাস্টিক সার্জারি করে মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন মৌনি রায়। যা শুরু হয়েছিল, ‘ভূতনী’র ট্রেলার লঞ্চে। সেখানে তাকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সবাই। চোখের পাশে ফুলে উঠেছে। বদলে গেছে মুখ।

বলিউডের অন্দরের খবর, এর আগেও নাকি একাধিকবার প্লাস্টিক সার্জারির সাহায্য নিতে হয়েছে মৌনিকে। যদিও তা নিয়ে প্রশ্ন করা হলে মৌনি জানান, ‘কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এই সব মন্তব্যে মনযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রল করে আনন্দ খুঁজে পায় তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪