ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তাঁর প্রথম বিয়ে। তবে সেই অতীত নিয়ে এখন আর কোনো আলোচনা করতে চান না বলেও স্পষ্ট জানিয়েছেন এই সংগীতশিল্পী।
রিলেশনশিপ স্ট্যাটাস 'এনগেজড' করার পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছিল। এবার পাকিস্তান সফরে গিয়ে সেই আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করছেন নীহা। সেখানে দেখা
ভারতের দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়েছেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, তরুণদের নিয়ে তিনি গর্বিত। একই সঙ্গে আন্দোলনকারীদের প্রতি পুলিশের কঠোর অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমশ তীব্র রূপ নিচ্ছে। রাজধানী ছাড়িয়ে এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। আন্দোলন দমনে পুলিশের হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই ক
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি শিক্ষার্থীদের সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের প্রশংসা করে বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তাদের হাতেই।
ভারতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হচ্ছে ক্রমশ। এতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও অংশ নিচ্ছেন। কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ আবার সরাসরি রাজপথে গিয়েই শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হচ্ছেন। ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান গিয়েছিলেন মুম্বাইয়ের দাদারে। সেখানেও
পর্দার সামনে বিশাল সব আয়োজন, আকাশচুম্বী বাজেট আর রুদ্ধশ্বাস সব চমক ইউটিউবের দুনিয়ায় যার উপস্থিতি মানেই যেন বিশাল এক রাজকীয় কাণ্ড। তবে নিজের জীবনের সবচেয়ে বিশেষ দিনটিতে এই গ্ল্যামার ও আলোকের ঝকঝকানি থেকে বহুদূরে রইলেন বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার জিমির ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে ‘মিস্টার বিস্ট’ নামেই এক নামে পরিচিত।
দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সংসদ ভবনের নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তার স্বার্থে ভবনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি সামাল
চলতি সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। তার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার পাকিস্তান সফরের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই আবারো প্রেম ও বাগদানের গুঞ্জনের ইস্যু সামনে এসেছে।
মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ান প্রথমবারের মতো চার সন্তানকে নিয়ে তোলা একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। ছবিতে কিমকে বাহামাসের একটি সৈকতে তার চার সন্তান—নর্থ ওয়েস্ট, সেইন্ট ওয়েস্ট, শিকাগো ওয়েস্ট এবং সাম ওয়েস্টের সঙ্গে দেখা যায়। মুহূর্তটি ভক্তদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল- বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী জেনিফার উইনগেট। বিষয়টি যদিও আড়ালেই রাখতেই চেয়েছেন তিনি। গত ১৬ জুলাই লন্ডনে একটি ঘরোয়া অনুষ্ঠানে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেন জেনিফার।
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকলেও কাজের গতি থামাননি বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও তিনি নিয়মিত শুটিং করছেন অ্যাটলির বহুল প্রতীক্ষিত ছবি
বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে সামাজিকমাধ্যমে সরব ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এর আগে আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।
ফুটবল বিশ্বকাপের মাঠে এবার শুধু ফুটবলই নয়, ছিল হলিউড, সংগীত আর বৈশ্বিক বিনোদনেরও দারুণ মেলবন্ধন। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের সমাপনী আয়োজনে বিশেষ উপস্থিতির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন বিশ্বখ্যাত হলিউড সুপারস্টার টম ক্রুজ।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের আগে চোখধাঁধানো আয়োজন। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মাঠে নামার আগেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পরিণত হয়েছিল তারকাদের মিলনমেলায়। ফুটবলের কিংবদন্তি থেকে শুরু করে হলিউড ও সংগীতজগতের বিশ্বখ্যাত তারকারা অংশ নেন ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে।