ভারতীয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে। যিনি হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ। পীযূষ পুরের সঙ্গে এই অভিনেত্রীর ২২ বছরের সংসার ভেঙে যায়। এবার সংসার ভাঙার পেছনের কথা সামনে আনলেন অভিনেত্রী। এর আগে শুভাঙ্গী জানিয়েছিলেন, স্বামীর অ্যালকোহলে আসক্তিই তাদের সম্পর্ক ভাঙার অন্যতম প্রধান কারণ ছিল।
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পেয়েছে ইমরান হাশমি অভিনীত চলচ্চিত্র ‘আওয়ারাপান ২’। সেন্সর বোর্ডের কয়েকটি সংশোধনী প্রস্তাব মেনে নেওয়ার পর সিনেমাটিকে ‘ইউএ ১৬+’ সনদ দেওয়া হয়েছে।
আসন্ন চলচ্চিত্র ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। তিনি বলেন, ‘ভারত যদি আমাদের মা হয়, তবে পাকিস্তান হলো মাসি।’ সম্প্রতি ভারতের পাটনায় চলচ্চিত্রটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত বাবা ধর্মেন্দ্রর একটি বক্তব্য স্মরণ করে এ মন্তব্য করেন তিনি।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দীর্ঘদিন ধরেই অভিনয়ে দেখা যায় না তাকে। যদিও তার রাজনৈতিক অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ তারকাদের মধ্যে অন্যতম হিসেবেও পরিচিত এ অভিনেত্রী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহুল আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।
শোবিজ অঙ্গনের চাকচিক্যের আড়ালে রয়েছে এক অন্ধকার অধ্যায় কাস্টিং কাউচ। কাজের বিনিময়ে কুপ্রস্তাব দেওয়ার সংস্কৃতি বলিউডের বহু তারকাকে জীবনের কোনো না কোনো সময়ে স্পর্শ করেছে। সম্প্রতি নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ: সচ ইয়া সজা’-এর প্রতিযোগী অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী।
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বরাবরই গল্প নির্ভর সিনেমায় হাজির হন আজমেরী হক বাঁধন। গল্পের নায়ক হিসেবে দেখে অভ্যস্ত এ অভিনেত্রীকে নিয়ে দর্শকের প্রত্যাশাও বেশি। সম্প্রতি মো. ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় বাঁধনের যোগ যেন সে প্রত্যশার গুড়ে বালি দিয়েছে। তাই তো সামাজিক মাধ্যমে সমালোচনায় মেতেছেন অনেকে। এবার সেসবের জবাব দিলেন বাঁধন।
পেশা কোরিওগ্রাফী হলেও সামাজিক মাধ্যমে হাসির খোরাক জোগানোর উপাদান যেন অ্যাডলফ খান। ‘সুদর্শন পুরুষ’ বলে ট্রল করা হয় তাকে। জানা গেছে, এবার অ্যাডলফকে দেখা যাবে যৌনকর্মীর দালাল হিসেবে। এমডি ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় এ চরিত্রে অভিনয় করবেন তিনি।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফাঁস হলো রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এর নায়িকা নাজিফা তুষির লুক। শুক্রবার (৩১ জুলাই) সকালে অভিনেত্রীর লুকের সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্মাতা। পোস্টে তিনি জানান, ভৌতিক ঘরানার এ সিনেমায় তুষির চরিত্রের নাম নদী।
শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন একটি সিনেমার নাচের দৃশ্য ধারণের সময় তিনি আহত হন। চিকিৎসকদের মতে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
একসময় নতুন সিনেমা মুক্তি পেলেই দর্শকের ভিড়ে মুখর থাকত সিনেমা হল। এখন সেই চিত্র অনেকটাই অতীত। বছরের অধিকাংশ সময়ই ফাঁকা পড়ে থাকে আসন, লোকসান গুনতে গুনতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে দেশের অধি
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী মানুষী চিল্লার। ২০১৫ সালের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুললেন। মানুষী বিশ্বাস করেন, পরীক্ষা শুধু কয়েক ঘণ্টার বিষয় নয়, এর পেছনে থাকে কঠোর পরিশ্রম, ত্যাগ এবং নিজের সঙ্গে লড়াই।
ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিয়মিতই নিজের নতুন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং জীবনের নানা ভাবনা-অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
বলিউডে পা রাখার পথ সব সময় মসৃণ হয় না, তার প্রমাণ নোরা ফাতেহি। আজ যার নাচে মুগ্ধ বিশ্বের অগুণতি অনুরাগী। তবে ক্যারিয়ারের শুরুতেই মারাত্মক এক বিপদে পড়তে হয়েছিল তাকে। প্রথম সিনেমার সেটেই নাকি এক সহ-অভিনেতার সঙ্গে রীতিমতো