জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদারের সহশিল্পী হিসেবে যার নাম সবচেয়ে বেশি আলোচিত হয় তিনি অভিনেত্রী নাসরিন। এ দেশের চলচ্চিত্রে নায়ক-নায়িকা জুটির বাইরে গিয়ে প্রথমবারের মতো আলোচিত জুটি হয়েছিলেন দিলদার-নাসরিন জুটি। এই জুটি সিনেমাপ্রেমীদের নিকট যেমন গ্রহণযোগ্যতা পেয়েছিল, তেমনই বেশ বিনোদিত করেছিল।
বাংলা চলচ্চিত্রের অনন্য এক নাম ববিতা। পর্দায় যার মোহময় উপস্থিতি আর অভিনয়ের নিপুণতায় মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। আজ ৩০ জুলাই, কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি।
একসময়ের সাড়া জাগানো জুটি দেব-শুভশ্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের প্রেম ছিল আলোচনার কেন্দ্রে। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ আসার পর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে এই জুটি তাদের বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু' নিয়ে।
ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন তিনি।
অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব ‘‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’’ নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ২০০৯ সালে প্রথম কিস্তি এবং ২০২২ সালে দ্বিতীয় কিস্তি ‘‘দ্য ওয়ে অব ওয়াটার’’ মুক্তির পর আসছে এই নতুন অধ্যায়। সিনেমাটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর ২০২৫।
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুলনাচের ইতিকথা নিয়ে বড় পর্দার মুক্তি পেতে চলেছে সিমেনা। সুমন মুখার্জি পরিচালিত এ সিনেমাতে কুসুমের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর অপব্যবহারের কারণে প্রায়ই বিড়ম্বনার শিকার হন তারকারা। অভিনেতা-অভিনেত্রীদের অবয়ব ব্যবহার করে তাদের নামে মিথ্যা ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নির্মাতা রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জনটা নতুন নয়। গত কয়েকবছর ধরেই শোবিজাঙ্গনে শোনা যাচ্ছে তাদের প্রেমের খবর। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিজীবনেও নানা বিশেষ দিনে একে অপরের পাশে থাকতে দেখা যায় এই জুটিকে। ফলে খুব সহজেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন।
মাত্র ১৬ বছর বয়সেই পরিণত অভিনয় শৈলীর জন্য আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানি টেলিভিশনের উদীয়মান তারকা আইনা আসিফ। ‘পরওয়ারিশ’ ধারাবাহিকে মায়া শাহীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই কিশোরী অভিনেত্রী।
আবারও রাজনীতির ময়দানে নামতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আর বিজেপি নয়, শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরেকবার প্রমাণ করলেন—তিনি শুধু একজন নায়ক নন, বরং বাংলা চলচ্চিত্রের এক নির্ভরযোগ্য অভিভাবক।
মেকআপ ছাড়াই পর্দায় উপস্থিত হয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটমেন্ট দিয়ে এই অভিনেত্রী জানালেন, কেন তিনি মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়াতে দ্বিধা করেন না।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের শান্ত স্বভাবের জন্য তিনি ভক্তদের কাছে বরাবরই পরিচিত। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিওতে রণবীর কাপুর প্রকাশ করেছেন দীপিকার এক অজানা দিক, যা শুনে অনেকে অবাক।
ওপার বাংলার অভিনেত্রী রিয়া গাঙ্গুলি এবং তার স্বামী অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ নেটিজেনদের মাঝে নতুন মোড় নিয়েছে। কিছুদিন ধরেই তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল, যা একসময় বিবাহবিচ্ছেদের পর্যায়ে পৌঁছায়। এবার রিয়া তার স্বামীর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ এনেছেন, এমনকি প্রয়োজনে বড় পদক্ষেপ নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।