| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানের কাছ থেকে ভোটের তারিখ নিয়ে এসেছিলেন: শাহে আলম

বগুড়া-২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কারো কাছে ট্রফি আনতে যাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় কার্যকর করার দাবিতে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৯ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জোটটি।

বিস্তারিত...

টিকটকার ‘রিহিয়া রিহি’ ছিলেন মূলত ছাত্রদল নেতা রেদওয়ান

সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামারাস সাজপোশাক আর রিলস ভিডিও দিয়ে নজর কেড়েছিলেন ‘রিহিয়া রিহি’। ২৫ হাজারেরও বেশি ফলোয়ার নিয়ে ভার্চুয়াল জগতে রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এই তরুণী। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্যে সামনে এসেছে রিহিয়া রিহির আসল পরিচয়। তিনি মূলত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম।

বিস্তারিত...

দেশে ফিরলেন ডা. জুবাইদা

যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার আমন্ত্রণে তিনি এই সফরে গিয়েছিলেন। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা।

বিস্তারিত...

সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে: সারোয়ার তুষার

বর্তমান সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে ‘জুলাই সনদ ও গণভোট হ্যাঁ বাস্তবায়ন’ প্রসঙ্গে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

বিস্তারিত...

সরকারের সমালোচনা কম করবো, এই কাজটি সহজ না: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, অধ্যাপনাজীবনে ফেরত গিয়েছি। এখন আমার চিন্তা ভালো কিছু রিসার্চ করা, উপন্যাস লেখা। সরকারের সমালোচনা আগের চেয়ে একটু কম করব, সমালোচনা করার সময় আরেকটু সাবধান থাকব। কারণ বাইরে থেকে দেখে মনে হয়, খুব সোজা সব কিছু। কিন্তু এত সোজা নয়, অনেক কঠিন।

বিস্তারিত...

আমরা সংবিধানবিরোধী নই: জামায়াত আমির

গত ৫৪ বছরে সংবিধানের যে সব ধারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেগুলোর আমূল সংস্কারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা কখনো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি। আমরা সংবিধানের ওই জায়গাগুলোর সংস্কার চাই, যা গত ৫৪ বছর ধরে বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই।’

বিস্তারিত...

‘গণভোটের রায় না মানলে এই সরকারকে অবৈধ বলতে দেরি করব না’

গণভোটের গণরায় না মানলে সেদিন থেকেই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

বিস্তারিত...

জুলাই সনদে ‘ডট’ বসিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে: আকতার হোসেন

জুলাই জাতীয় সনদে ঐকমত্য ছাড়াই একটি বিশেষ ‘নোট’ বা ‘ডট’ অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আকতার হোসেন। তিনি এই জালিয়াতির নেপথ্যে কারা ছিল, তা তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নিয়ে সরকারি দলের (বিএনপি) বর্তমান অবস্থানকে ‘শঠতা’ ও ‘স্মৃতিবিস্মৃতি’ বলে অভিহিত করেছেন তিনি।

বিস্তারিত...

যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে এবং এই রায় উপেক্ষা করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে। যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’।

বিস্তারিত...

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

দ্রুততম সময়ের মধ্যে দলীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি দল বিএনপি। শনিবার (৪ এপ্রিল) দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। অন্তর্বর্তীকালীন সরকার ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে। এখন মূল অধ্যাদেশগুলো বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে দলটি। সংস্কার প্রশ্নে ড. ইউনূসকেও মাঠে নামার আহ্বান জানাই। তার সরকারের উপদেষ্টাদেরও এ নিয়ে মুখ খুলতে হবে।

বিস্তারিত...

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) চায়, যার কমিশনাররা সরকারের নেক নজরের ওপর নির্ভরশীল থাকবেন এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

বিস্তারিত...

আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না : শফিকুর রহমান

মহান জাতীয় সংদদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের প্রস্তাব বিএনপি দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলিয়েছে। এতে বিএনপি তাদের দায়িত্ব পালন করেনি বলে সংকট তৈরি হয়েছে। তারা জনগণের কাছে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪