রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যে। তিনি বিএনপিকে উদ্দেশ করে কঠোর সমালোচনা করে বলেছেন, জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একই সঙ্গে দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ‘গর্জে ওঠার’ আহ্বান জানান তিনি।
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুক্রবার(১৭ এপ্রিল) থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। গত বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।
কুমিল্লা–সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে রাস্তাটি প্রশস্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদে এই দাবি জানিয়ে তিনি বলেছেন, ‘আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।’
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরী হিসেবে তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন।
কুমিল্লার দাউদকান্দিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান আজ ১৪ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।
বাংলা নববর্ষ বরণ করে নিতে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গণভোটের ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছি। সরকারকেও বলার চেষ্টা করছি। এরআগে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে যখন আমরা আন্দোলন করেছি, মিছিলের মাধ্যমে বক্তব্য বিবৃতি দিয়ে অবস্থান কর্মসূচি মানববন্ধনের মাধ্যমে আমরা বুঝানোর চেষ্টা করছি সরকারকে, কিন্তু তারা বোঝেনি। পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে তা
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারকে শেখ হাসিনার ‘ভূতে’ ধরেছে। শেখ হাসিনাকে যে ভূত ধরেছিল, তিনি বিতাড়িত হওয়ার পর সেই ভূত এখন বর্তমান সরকারের ওপর সওয়ার হয়েছে। আর সেই ভূত হলো জনগণকে অপমান করার।
জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন আলোচনার কেন্দ্রে সংরক্ষিত নারী আসন। বিশেষ করে বিএনপি থেকে কারা সংসদে যাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক ও আইনজীবী মহলে চলছে বিশ্লেষণ। দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের মনোনয়ন দৌড়ে শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছেন সুপ্রিম কোর্টের চার নারী আইনজীবী—অ্যাডভোকেট জাকিয়া হূমায়রা তমা, অ্যাডভোকেট মেহবুবা আক্তার জুই, অ্যাডভোকেট রুনা লায়লা এবং অ্যাডভোকেট মিনা বেগম মিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী—বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। তারা দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আতিকুর রহমান।
ভোটের শতাংশ অনুযায়ী, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় জোট পাচ্ছে মোট ১৩টি সংরক্ষিত আসন। এর মধ্যে ১১টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলাম ।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি পীরের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এ ঘটনার পেছনে জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।