| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নেওয়া নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক’

নির্বাচন কমিশন (ইসি) হঠাৎ করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অযৌক্তিক, জনবিরোধী এবং সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি বলে মন্তব্য করেছেন তাসনিম জারা। তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

ভোটকেন্দ্রে ভোটারদের অবশ্যই মোবাইল নিয়ে যেতে দিতে হবে: সাকি

ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ভোটকেন্দ্রে ভোটারদের অবশ্যই মোবাইল নিয়ে যেতে দিতে হবে বলেও দাবি করেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠা

বিস্তারিত...

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল দাবি বিএনপির

সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় ঋণ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।

বিস্তারিত...

কিছু কার্যক্রমে মনে হয় ইসি কারো ইনফ্লুয়েন্সে কাজ করে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম আমাদের মনে হয় যে ইনফ্লুয়েন্সড হয়ে তারা করেন। যেমন বিএনসিসির বিষয়ে আমরা একটি দলের দাবির প্রেক্ষিতে বিএনসিসিকে কেন্দ্রে না রাখার বিষয়ে এক ধরনের কথা শুনেছিলাম।

বিস্তারিত...

এবার আমাদের সামনে আওয়ামী লীগ নাই নৌকাটা আছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পারপুগী বিটবাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপির নির্বাচনী কর্মসূচি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

পার্লামেন্টে গেলে ড. ইউনূসের লুটপাটের বিচার করব: তারেক

আমজনতার দলের সদস্যসচিব ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. তারেক রহমান বলেছেন, আমি পার্লামেন্টে গেলে ড. ইউনূসের বিরুদ্ধে ৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগ বিচারের আওতায় আনা হবে।

বিস্তারিত...

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি ডাকসু ভিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের চারশ’ (৪০০) গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অনুচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি সাদিক কায়েম।

বিস্তারিত...

মোবাইল নিষিদ্ধ, ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাবে ভোটাররা: পাটওয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে সরাসরি ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিস্তারিত...

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: কঠোর বার্তা জামায়াত আমিরের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার বিধান পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী

বিস্তারিত...

বিএনপিকে সুযোগ দিন, দেশকে গড়ে তুলব: তারেক রহমান

ধানের শীষের প্রতীককে সমর্থন দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭, বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন। পথসভায় তারেক রহমান উল্লেখ করেন, খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা।

বিস্তারিত...

আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আটটি গুরুত্বপূর্ণ স্থানে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগের দিন রোববারও ঢাকার একাধিক এলাকায় ধারাবাহিক জনসভা করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বিস্তারিত...

নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে হঠাৎ উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে।

বিস্তারিত...

সঠিক মানুষকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আর সেই অধিকার ফিরিয়ে আনতে আমাদের সাহসী কিছু সন্তান জীবন উৎসর্গ করেছে। গুম, খুন ও নির্যাতনের শিকার ভাইবোনদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এবারের নির্বাচন হবে—কারা সত্যিকার অর্থে মানুষের পাশে থাকে, তা প্রমাণের নির্বাচন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

নাহিদের জন্য ভোট চাওয়া হাদির বোনের পরিচয় ভুয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। নিহত ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট চেয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪