| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি ডাকসু ভিপির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৬:২৫:০৩:অপরাহ্ন  |  ৭৬২৯১৯ বার পঠিত
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি ডাকসু ভিপির

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের চারশ’ (৪০০) গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অনুচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি সাদিক কায়েম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।

সাদিক কায়েম বলেন, এ নির্বাচন সারা দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার সিদ্ধান্তে নির্বাচনের প্রক্রিয়া ও আমেজ নষ্ট হচ্ছে। কেন্দ্রগুলিতে কারচুপি বা অনিয়ম রোধ করতে এমন কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত একেবারেই অগণতান্ত্রিক। সিইসি আশ্বস্ত করেছেন যে এটি পরিবর্তন করা হবে। আমরা চাই, বিএনসিসিসহ সকল সিদ্ধান্ত যেন ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহার নিশ্চিত করতে পারে। কোনো নির্বাচনের মাধ্যমে কাউকে অবৈধভাবে ক্ষমতায় বসানো হবে আমরা মেনে নেব না।

ডাকসু ভিপি মনে করেন, সমান সুযোগ নিশ্চিত করা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

সাদিক কায়েম আরও জানান, এসব দাবি বাস্তবায়ন হলে ভোটারদের আস্থা বৃদ্ধি পাবে এবং নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও জনগণমুখী হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪