| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কেন গেলেন ধানমন্ডি থানায়? হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এক প্রকাশককে গ্রেপ্তারে চাপ ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর ঘটনায় হেফাজতে নেওয়া তিনজনকে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। মঙ্গলবার (২১ মে) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কয়েকজন এবং এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের উপস্থিতিতে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিস্তারিত...

টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাই -রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকারকে ঘোষিত টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। মঙ্গলবার (২০ মে) মাগুরা সদরের দরি মাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সে যশোর-কুষ্টিয়া অঞ্চলের উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বিস্তারিত...

গণপরিষদ এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এ কথা তো আমরা বলিনি। মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার বিক্ষোভ করবে এনসিপি

বুধবার (২১ মে) বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

বিস্তারিত...

হান্নান মাসউদের জিম্মায় ছাড়া পেলেন তিন সমন্বয়ক

প্রায় ১৩ ঘণ্টা থানায় আটক থাকার পর মঙ্গলবার (২০) বিকাল ৩টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু।

বিস্তারিত...

ডিএনসিসির প্রশাসককে অপসারণে ৪৮ ঘন্টার আল্টিমেটাম গণঅধিকার পরিষদের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ।

বিস্তারিত...

বৈষম্যবিরোধী নেতা রাব্বীকে অব্যাহতি

নৈতিক স্খলনের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) মারজিউর রহমানের পাঠানো এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

দুই ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়ল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ছাত্রদল। অবরোধ কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শহীদ মিনারের দিকে চলে যান।

বিস্তারিত...

ইশরাকের সমর্থকদের ঢাকা অচলের হুঁশিয়ারি

কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। তাদের পক্ষ থেকে তাদের নগরবাসীর প্রত্যেক নাগরিকসেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

বিস্তারিত...

সাম্য হত্যার বিচার দাবিতে আবার ছাত্রদলের শাহবাগ অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে আবার শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিস্তারিত...

আট দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুইদিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে বিএনপির পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হবে।

বিস্তারিত...

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের

জনগণের অধিকার থেকে বঞ্চিত করা ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।

বিস্তারিত...

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে : নজরুল ইসলাম খান

বাংলাদেশের গর্বিত জনগণ আমরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছি, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি এবং এখনো আমরা গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছি।

বিস্তারিত...

ঢাকায় ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক

এম এ মালিক সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

বিস্তারিত...

ড. ইউনূসের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচনের প্রত্যাশা করি: দুদু

আমরা ড. ইউনূসের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচনের প্রত্যাশা করি। যদি ড. ইউনুস ফেল করে তাহলে সুপ্রিম কোর্টকে অনুরোধ করব এদেশে গণতন্ত্রের বিডি ব্যবস্থা ফিরিয়ে আনা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪