| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।

বিস্তারিত...

মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই: হুমায়ুন কবির

মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রয়োজন হলে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। একইসঙ্গে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সনির্ভরতা থেকে বের করে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি সহযোগিতার দিকে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, বিগত সরকারের শাসনামলে ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না।

বিস্তারিত...

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। খুব শিগগির কোনো এক সময়ে এ সফর করবেন তিনি।

বিস্তারিত...

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

বাংলাদেশ থেকে অবশেষে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে সাগরে তৈরি হতে যাচ্ছে নতুন লঘুচাপ। আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে পাঁচ দিন পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

সংখ্যালঘু-গুরু বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।’

বিস্তারিত...

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের বিচার ঝুলে আছে ১৯ বছর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রায় ১৯ বছরেও শেষ হয়নি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ ও তার স্ত্রী মমতাজ আহমেদের বিচার। ২০০৭ সালে দায়ের করা এ মামলায় তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে তাঁদের বিরুদ্ধে ৪ কোটি ৫ লাখ ২৪ হাজার ৫১১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ৯ লাখ ৭৯ হাজার ১১ টাকার সম্পদের তথ্য গোপনের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। অথচ দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনে ৬০ কার্যদিবসের বিধান থাকলেও প্রায় দুই দশকেও মামলাটির বিচার শেষ হয়নি।

বিস্তারিত...

মহালয়ার অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো পিতৃপক্ষের এবং সূচনা হলো দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেলো সনাতন ধর্মাবলম্বীদের স

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, শনাক্তে মাঠে পুলিশ

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি উদ্ধার করে পরীক্ষা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। এ

বিস্তারিত...

চাঁদাবাজি-দখল থামাতে পারছে না সরকার

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি আবাসন কোম্পানির অফিস, নাম আফসানা হাউজিং। গত রোববার বেলা ১১টা ২৬ মিনিটে ওই অফিসের সামনে এসে থামে একটি খালি ছোট ট্রাক। ততক্ষণে অফিসটিতে ঢুকে পড়েন জনা

বিস্তারিত...

সৌদিতে হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দর ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি সরকার ও দেশটির জনগণের

বিস্তারিত...

ভারতে রফতানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাধা দূর করা, পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও শুল্কসুবিধা বহাল রাখার দাবি জানিয়েছে

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

রেলওয়ের টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক মাসের জন্য দায়িত্ব চেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।

বিস্তারিত...

রোববার ভারত যাচ্ছে ৩ সদস্যের সরকারি প্রতিনিধিদল

আগামী রোববার (১১ অক্টোবর) বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে যাচ্ছে। বৃহস্পতিবার কূটনৈতিক একটি সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে:চিফ হুইপ

রাজধানী ঢাকাতে অটোরিকশা বেপরোয়া আকার ধারণ করেছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪