রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি চুক্তির সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্যে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গ করা হলে তা কেবল 'দেওয়ানি বিরোধ' বলে এড়িয়ে এড়িয়ে যাওয়া যাবে না; বরং এমন অভিযোগের ক্ষেত্রে দেওয়ানি বিরোধের পাশাপাশি ফৌজদারি বিচার কার্যক্রম স্বাধীনভাবে চলতে পারে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
নারী যাত্রীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ বা মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং চালু হয়েছে। এখন বাসে ওঠার পর কন্ডাক্টরের কাছ থেকে পিওএস (পয়েন্ট অব সেল) মেশিনে ইস্যু করা টিকিট নিতে পারবেন যাত্রীরা। রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটিং প্ল্যাটফর্ম সহজ এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়া এবং ভাষণ দেওয়া। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক থেকে সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের পর একই মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন দুই প্রতিমন্ত্রী। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার তাদের দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২৩ আগস্ট) স্বরা
বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সরকার যেভাবে রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক পর্যায়ে সমাধানের উদ্যোগ নিয়েছিল, সেই পথ সুগম হবে। সেই পথ ধরেই আমরা এগিয়ে যাবো। আমি প্রত্যাশা
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও মৎস্য খাতের সঙ্গে জড়িত। এ দুটি খাতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও টেকসই হবে। আজ রোববার (২৩ আগস্ট) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘একুয়াকালচার নলেজ ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। আজ রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়া এবং মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম বড় দায়িত্ব। রোববার সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ- ২০২৬’- এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।