| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার ভারত যাচ্ছে ৩ সদস্যের সরকারি প্রতিনিধিদল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১৬:৫৬:০৮:অপরাহ্ন  |  ২৪৬ বার পঠিত
রোববার ভারত যাচ্ছে ৩ সদস্যের সরকারি প্রতিনিধিদল

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী রোববার  (১১ অক্টোবর) বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে যাচ্ছে। বৃহস্পতিবার কূটনৈতিক একটি সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তিন সদস্যের প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও থাকছেন। তাঁরা আগামী ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবেন। 

এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক চলছে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল অংশ নেয়।

নয়াদিল্লির এ বৈঠকে উভয় দেশের বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪