| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেখ হাসিনার পুনর্বিচার চায় ভারত, কীভাবে সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, ন্যায্য জ্বালানি রূপান্তর, ঋণব্যবস্থার সংস্কার, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের প্রস্তাব তুলে ধরেছেন তিনি।

বিস্তারিত...

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি এবং দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সংসদ-সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র।

বিস্তারিত...

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

মাত্র দুই বছরে বাংলাদেশের সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়। অন্যদিকে, আগামী কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

বিস্তারিত...

টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম

টাকার বিপরীতে কমেছে ইউএস ডলার, পাউন্ড, ইউরো ও ক্রোনাসহ প্রধান বৈদেশিক মুদ্রাগুলোর দর। রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ মুদ্রাই কিছুটা কম দামে বিনিময় হয়েছে।

বিস্তারিত...

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকালে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিস্তারিত...

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তার ভাষ্য, কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে এর দায় একান্তই তার নিজের। এ ক্ষেত্রে পুরো পুলিশ বাহিনীকে দায়ী করার সুযোগ নেই। রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠক শুরুর এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া আব্দুর রহিমের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

বিস্তারিত...

বায়ুদূষণে শীর্ষে লাহোর, তিন নম্বরে ঢাকা

বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, দূষণ স্কোর ২৫৬, অর্থাৎ সেখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। আর ঢাকা আজ বায়ুদূষণ তালিকায় তিন নম্বরে রয়েছে, যার বায়ুমান স্কোর ১৮৫। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

বিস্তারিত...

ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

বিস্তারিত...

সাপ্তাহিক ছুটির পর আজ ফের বসছে সংসদ অধিবেশন

সাপ্তাহিক ছুটির পর ফের শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে সংসদের এ

বিস্তারিত...

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে টানা দ্বিতীয় দিনের মতো অসন্তোষ ও বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা। আজ রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪