বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আবারও ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। আগামী ১৯ নভেম্বর বিকাল পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের নিম্নমুখী পরিবর্তন এসেছে। টানা পঞ্চমবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান উড্ডয়নের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, উড্ডয়ন স্থগিতের নির্দেশ বাতিল করা হয়েছে। এর ফলে কয়েক ঘণ্টার অচলাবস্থার পর আবারও বিমান চলাচল শুরু করার সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সরকার প্রধান বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত
জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। তুরস্কে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিভিন্ন দেশের উত্থাপিত অগ্রাধিকার ও প্রস্তাবের তালিকায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বিশ্বনেতারা যখন তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ সমবেত হয়েছেন, তখন সম্মেলনে বিশ্বের বড় বড় দূষণকারী করপোরেশন ও তাদের অর্থায়নকারীদের ব্যাপক উপস্থিতি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং ক্যানসার বায়োলজিসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রসারে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের একেবারে কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীর মিরপুরে ফোনটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে মাত্র ২২০ মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফোনটির সঙ্গে ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কমেছে। শীত ও গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। তবে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে চায় ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ঘিরে দায়ের করা মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করার শর্তও সামনে এনেছে ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের বোঝা না বাড়িয়ে প্রয়োজনীয় অর্থ অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এতে টানা ৪ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯ হাজার ৮৫৬ টাকা।